শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

টাকার ব্যাগ পেয়ে মালিককে ফিরিয়ে দিলেন ইনাতগঞ্জের ডাঃ ধনপতি সরকার

  • আপডেট টাইম সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে টাকা ভর্তি ব্যাগ পেয়ে মালিককে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন ডাঃ ধনপতি সরকার। স্থনীয় সুত্রে জানান যায়, ইনাতগঞ্জ বাজারের বাসিন্দা ডাঃ ধনপতি সরকার গতকাল রোববার সকালে তার চেম্বারের সামনে একটি ব্যানেটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। তিনি ব্যাগটি তার কাছে রাখেন। কিছুক্ষণ পর ব্যাগে থাকা মোবাইলে ফোন আসলে ডাঃ ধনপতি রিসিভ করেন। অপর প্রান্ত থেকে মোবাইল ও ব্যাগ হারিয়ে গেছে জানালে তিনি পেয়েছেন বলে মালিককে জানান। তৎক্ষনাৎ ব্যাগের মালিক দিরাই উপজেলার সোইত্তর গ্রামের আব্দুর রহিম ছুটে আসেন। তিনি জানান, আত্মীয়ের বাড়ীতে যাবার পথে তার অজ্ঞাতে ব্যাগটি পড়ে যায়। ব্যাগটিতে মোবাইল ও নগদ দেড় লাখ টাকা ছিল। তিনি জানান, টাকার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু ডা: ধনপতি সরকারের মতো এখনো ভাল মানুষ আছে বলেই আমি টাকাগুলো ফেরত পেয়েছি। এ জন্য তিনি কৃতজ্ঞ। এ ব্যাপারে ডাঃ ধনপতি সরকার বলেন, ব্যাগের মালিককে টাকাসহ ব্যাগটি ফিরিয়ে দিতে পারায় আমি খুশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com