বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবম বর্ষে পদার্পণ করেছে প্রচারসংখ্যার শীর্ষ দৈনিক বাংলদেশ প্রতিদিন। এ উপলক্ষে “বিশ্বজুড়ে প্রতিদিন” স্লোগানের মাধ্যমে হবিগঞ্জে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সফিকুর রহমান চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, রুহুল হাসান শরীফ, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সময় টিভির প্রতিনিধি রাশেদ আহমদ খান, নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের প্রতিনিধি শ্রীকান্ত গোপ, এশিয়ান টিভি প্রতিনিধি এসএম সুরুজ আলী, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পুত্র ফারহান কারীম চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com