বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আকল মিয়ার খুনিদের গ্রেপ্তারের দাবীতে হবিগঞ্জ শহরে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৬২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জাময়াত, হবিগঞ্জের নেতৃবৃন্দ বলেছেন, আহলে সুন্নাত নেতা আবুল হোসেন আকল মিয়ার হত্যার দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হওয়ার পরও খুনিরা গ্রেফতার না হওয়ায় আমরা আজ বিস্মিত। এ বিস্ময়ের ঘোর কাটাতে এবং প্রশাসকের প্রতি সুন্নি জনতার আস্থা ফিরিয়ে আনতে মামলার এযহারভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। এ হত্যাযজ্ঞের বিচারে কোনো রকমের দাবাচাল বরদাস্ত করবেনা আহলে সুন্নাত ওয়াল জাময়াত। আজ দুপুর ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহলে সুন্নাতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে এ সব কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ।
আহলে সুন্নত ওয়াল জাময়াত হবিগঞ্জের সভাপতি আল্লামা শাহ জালাল আহমদ আখিঞ্জির সভাপতিত্বে এবং শায়স্তগঞ্জ আহলে সুন্ননাতের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাওলানা আব্দুল কাদির ও মুহাম্মদ শাহ আলমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওঃ গোলাম সরোয়ারে আলম, মাওঃ আব্দুল আলী কাদরী, আব্দুল হান্নান মোহন, মাও: হাফিজ আহমদ শাফি, মাওঃ নাছির উদ্দিন, হাফেজ এবাদুল হক চৌধুরী, মাওঃ আলী মুহাম্মদ চৌধুরী, মাওঃ সোলাইমান খান রাব্বানী, অধ্যাপক শহীদুল ইসলাম, মাওঃ আজিজুল ইসলাম খান, জাহিদুল ইসলাম, মাওঃ সাইফুল মোস্তফা সদর, মাওঃ খাইরুদ্দীন, মাওঃ মুজিবুর রহমান, মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, শাহাব উদ্দিন, মাওঃ মুসলিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, হাফেজ আকরামুল হক চৌধুরী, াজী আব্দুল কাইয়ুম, নূরুদ্দীন, সৈয়দ মুহাম্মদ আলী, মাওঃ আব্দুল কাইয়ুম তরবদার, মাওঃ আবু তাহের, মুহাম্মদ এখলাছুর রহমান, মাওঃ আব্দুল কাইয়ুম সিদ্দিকী, মাওঃ আব্দুস সত্তার নূরী, মাও: নিজাম উদ্দিন, মাওঃ নূরুজ্জামান, মাওঃ আব্দুল মালেক, মাওঃ আবুল বাসার, মাওঃ ফরাস উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com