শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে ওপেন হাউজ ডে অনুষ্টিত দুই মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৬১৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জনতাই পুলিশ পুলিশই জনতা শ্লোগানকে সামনে রেখে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে দিবে বলে অঙ্গিকার করলে তাদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার। সোমবার (১২ মার্চ) বিকালে বাহুবল মডেল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। থানার ওসি মোঃ মাসুক আলীর সভাপতিত্বে থানার ওসি তদন্ত দস্তগীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দীন, সহকারী পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ) সার্কেল পারভেজ আলম চৌধুরী, কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ আসকার আলী, সাধারণ সম্পাদক সোহেল আহমদ কুটি। এ সময় উপজেলার রশিদপুর চা বাগান এলাকার সাওতাল পল্লীর মুত মিলন সাওতালের ছেলে মাদক ব্যবসায়ী হৃদয় সাওতাল ও বাহুবল গ্রামের মৃত বাদল চন্দ্রের স্ত্রী নারী মাদক ব্যবসায়ী শিপ্রা রানী দে মাদক ব্যবসা ছেড়ে দেওয়া ও করবে না বলে অঙ্গিকার করলে তাদের ফুল দিয়ে বরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার বিধান ত্রিপুরা।
বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী বলেন তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে চারটি মামলা রয়েছে। তারা সেই মামলার নিয়মিত হাজিরাও দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com