শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে সংঘর্ষে আহত ২০ ॥ ৩ দাঙ্গাবাজ আটক

  • আপডেট টাইম সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে পুকুর দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়দের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ দাঙ্গাবাজকে আটক করেছে বানিয়াচং ও সদর থানা পুলিশ। আহত সূত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে ওই গ্রামের কাছন মিয়া ও কুটি মিয়ার লোকদের মধ্যে পুকুর দখলকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা হল, মাহবুবুর রহমান (৩৫), আশিক মিয়া (২০), হারিছ মিয়া (২৪), নানু মিয়া (৩৩), হাদিছ মিয়া (৪৫), আবুল কালাম (৫২), সোহাগ মিয়া (২৫), লেবু মিয়া (২৫), জসিম উদ্দিন (২৮), জিল্লুর রহমান (২২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com