শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এনামুল হক সেলিমের নেতৃত্বে শহরে মানববন্ধন কর্মসূচি পালিত

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৬০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম এর নেতৃত্বে শহরের আরডি হল এলাকায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে এডঃ এনামুল হক সেলিম বলেন, এই সরকার পুলিশ দিয়ে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। গণআন্দোলনের মুখেই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে আওয়ামীলীগ সরকার। মিথ্যা মামলা দিয়ে আর মিছিলে গুলি নিক্ষেপ করে বেগম জিয়ার মুক্তির আন্দোলন বন্ধ করতে পারবে না পুলিশ।
মানববন্ধনে মধ্যে উপস্থিত ছিলেন সামছুল ইসলাম মতিন, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, এজাজ ঠাকুর চৌধুরী, আমিনুল ইসলাম বাবুল, আবুল কালাম আজাদ, শফি কাইয়ূম, মুকিম চৌধুরী, খোকন শাহী ধনু, সামছু মিয়া, মহিবুল ইসলাম সোহেল, শোয়েব চৌধুরী, এ কে এম রাজিব, রাজু আহমেদ, এনামুল হক এনাম, লিটন সরকার, শেখ সোহেল, আবুল কালাম, নূরুল ইসলাম, মীর রুবেল, শামীম ওসমান, সোহেল আরমান, শঙ্কর বনিক, জিল্লুর রহমান জিল্লু, মোঃ মখলিছ মিয়া, রাফেল মিয়া, রাসেল আহমেদ, উত্তম অপু, জাবেদ, সিহান ইসলাম, জুবায়ের আহমেদ, ফয়েজ আহমেদ ও ফখরুল ইসলাম নয়ন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com