সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে দুই ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৫৩২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুননেছা উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে জনতার সহযোগিতায় ছোরাসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে থানার এসআই লিটন ঘোষ ডাকাতির প্রস্তুতিকালে খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলার আনোয়ার হোসেনের ছেলে জালাল উদ্দিন (৩২) ও মাধবপুর উপজেলার সমজদিপুর গ্রামের মতিউর রহমানের ছেলে আজিজুল হাকিম (২৫) কে গ্রেফতার করেন। মঙ্গলবার সকালে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করেন।
পুলিশ জানায়, সোমবার রাতে আন্দিউড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইলিয়াছ মিয়াসহ গ্রামের কয়েকজন বাড়ী যাবার পথে উল্লেখিত স্থানে পৌছলে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়ে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে ইলিয়াছ আহত হয়ে এক ডাকাতকে জাপটে ধরে চিৎকার শুরু করলে জনতার সহযোগিতায় অপর ডাকাতকে আটক করা হয়।
এ ব্যাপারে ইলিয়াছ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া মঙ্গলবার সকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম, সুরমা চা বাগানের নিমাই টিলা থেকে রফিকুল ইসলাম নামে খুনের মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে সুরমা চা বাগানের নিমাই টিলার জনাব আলীর ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com