বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে চুলাইমদ সহ যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৬২৪ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ১০ লিটার চুলাইমদ সহ এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও ঋষিপাড়া থেকে গতকাল মঙ্গলবার পরিমল বৈষ্ণব (২৮) নামে এক যুবক মোটরসাইকেলে করে ১০ লিটার চুলাইমদ সহ আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। দুপুর অনুমানিক সোয়া ১২টায় সে আজমিরীগঞ্জ পৌর এলাকার সমীপুর কুমারহাটি গ্রামের অদূরে কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কে পৌঁছলে গোপনসূত্রে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই শাহীন আহমেদ ও বিকাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ চুলাইমদ সহ তাকে আটক করে।
পশিলশ জানায়, সে দীর্ঘদিন যাবৎ চুলাইমদ বিক্রী করে আসছে। তার বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যুবক বানিয়াচংয়ের করচা গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com