বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাহেদ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৫৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে জাহেদ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ফাইনাল খেলায় বাংলা বাজার ন্যাশনাল একাদশের মুখোমুখি হয় শাহিন রুহুল একাদশের। উক্ত ফাইনাল খেলায় ৫ রানের জয় তুলে নেয় বাংলা বাজার ন্যাশনাল একাদশ। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাজী মোস্তাক আহমেদ শিপুর সভাপতিত্বে ও জাহেদ আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, অয়তুন আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ, আর বি,জহিরুল আহমেদ, সুহান আহমেদ, রুহুল আহমেদ, মিঠুন আহমেদ, নাজমুল আহমেদ, উজ্জ্বল আহমেদ, কবির আহমেদ প্রমুখ। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল বাংলা বাজার ন্যাশনাল একাদশের হাতে ১ম পুরষ্কার হিসেবে এলইডি ২১ ইঞ্চি টেলিভিশন ও পরাজিত দল শাহিন রুহুল একাদশের হাতে ২য় পুরষ্কার হিসেবে ২টি মোবাইল ফোন তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com