শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হত্যাকারী যেই হোক আইনের আওতায় নিয়ে আসা হবে-জয়দেব কুমার ভদ্র

  • আপডেট টাইম রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৪৫৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও ব্যবসায়ী নেতা মরহুম আবুল হোসেন আকল মিয়া হত্যাকারী যত বড় প্রভাবশালী নেতা হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। খুই শীঘ্রই হাজী আকল মিয়া হত্যার রহস্য জনসম্মুখে প্রকাশ করা হবে। গতকাল  চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ফোরাম ও ওপেন হাউজ ডে সভায় উক্ত কথাগুলো বলেন সদ্য যোগদানকৃত সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং দৃষ্টান্তমুলক শাস্তির আশ্বাস প্রদান করেন। শনিবার বিকাল ৪টায় থানা প্রাঙ্গনে চুনারুঘাট থানার পুলিশে উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
চুনারুঘাট কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডঃ এম আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, আলিম উল্লাহ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একে আফসার আহাম্মদ তালুকদার, কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারী প্রনয় পাল, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির খাঁন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, চেয়ারম্যান শামছুজ্জামান শামীম, চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার, চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চেয়ারম্যান আঃ রশিদ, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, ব্যকস সেক্রেটারী ছিদ্দিকুর রহমান মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ লতিফ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ ছামাদ, এডঃ নাজমুল ইসলাম বকুলসহ সাংবাদিকসহ কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ। সভায় বক্তরা সভায় মরহুম শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, হাজী আকল মিয়া হত্যার রহস্য অনেকটা এগিয়েছে। তবে তদন্তের সার্থে কিছু বলা যাচ্ছে না। শীঘ্রই জানতে পারবেন। এর পূর্বে অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা হাজী আকল মিয়ার বাসায় যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com