বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাঁজার পাচারকালে প্রাইভেট কার ও বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে কারচালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম নাসির উদ্দিন (২৫)। তিনি চুনারুঘাট পৌরসভার চন্দনা এলাকার রফিক মিয়ার ছেলে। উদ্ধার গাঁজার পরিমাণ ৫০কেজি। পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রাইভেট কারযোগে গাঁজা পাচার হচ্ছে সংবাদ পেয়ে বাহুবল থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানিক দলটি পুটিজুরি এলকায় প্রাইভেট কারটি আটক করে তল্লাশি চালিয়ে ৪বস্তা গাঁজা উদ্ধার করে। এ সময় নাসির উদ্দিনকে আটক এবং কারটি জব্দ করে পুলিশ। তবে চালক পালিয়ে যায়। এ ব্যাপারে এসআই ফখরুজ্জামান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com