বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৯৪ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা ভাদিকারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম খাতুন বিবি (৩৫)। রোববার (২৫ ফেব্র“য়ারি) ঢাকা মেডেকিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, ভাদিকারা গ্রামের উত্তর মহল্লার মতলিব মিয়া ও হাজী সোয়াব মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। কিন্তু গত ১৯ ফেব্র“য়ারি সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন মতলিব মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাংচুরের এক পর্যায়ে ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে মতলিব মিয়ার বোন খাতুন বিবি (৩৫) ও তার মেয়ে খাদিজার শরীর আগুনে ঝলসে যায়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
উপজেলা কমপ্লেক্স কর্তৃপক্ষ আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার অগ্নিদগ্ধ দুজনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ ফেব্র“য়ারি) বিকেলে খাতুন বিবি মারা যান। এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তিনি বলেন, মৃত্যুর খবরটি স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং তিনজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com