শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে টিভি’র কার্র্টুনে কিশোরীর লাশ

  • আপডেট টাইম সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮৫৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কার্টুনের ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় এক কিশোরীর (১৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারের প্রায় ১’শ গজ দক্ষিণে ইমামবাঐ সাইনবোর্ডের নিকটবর্তী মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে উল্লেখিত স্থানে ২১ ইঞ্চি টিভির একটি কার্টুন পড়ে থাকতে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় তাদের সন্দেহ হলে কার্টুনের মুখ খুলে এর ভিতরে কম্বল দিয়ে মোড়ানো রশি বাধা অবস্থায় কিশোরীর লাশ দেখতে পান। সাথে দু’টি বালিশও পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই মোবারক হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে এস আই মোবারক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাবেনা। উদ্ধারকৃত কিশোরীর মুখে এবং পায়ে ক্ষতচিহ্ন রয়েছে বলেও জানান তিনি। এ ব্যাপারে এসআই মোবারক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা লোকদের আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় লোকদের ধারণা ওই কিশোরীকে অন্যত্র হত্যা করে ওই স্থানে লাশটি ফেলে রাখা হয়। লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com