বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নোয়াপাড়ায় মহিলা গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৮৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রাম থেকে আনিতা রাণী সরকার (২০) নামের এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গতকাল রবিবার ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় তার লাশ হস্তান্তর করা হয়। সে গোপালগঞ্জ জেলার পুটলিপাড়া থানার পীরের বাড়ি গ্রামের বাদল বাড়ৈর স্ত্রী। লাশের সাথে আসা আনিতার পরিবার জানায় ৯ মাস আগে প্রেমের সূত্রধরে কালিমন্দিরে গিয়ে মালা বদল করে তাদের বিয়ে হয়। বিয়ের পর নোয়াপাড়া এসএম স্পিনিং সুতার মিলে স্বামী-স্ত্রী চাকুরী করতো। এবং ওই এলাকায় একটি বাসা ভাড়া নেয়। অভাব অনটনের সংসারে এলাকা থেকে সুদের উপর টাকা আনে। কিন্তু সুদের বোঝা ভারী হয়ে উঠার পর পাওনাদাররা তাদেরকে অতিষ্ঠ করে তুলে। শনিবার বিকেলে আনিতার মরদেহ ঘরের তীরের সাথে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এসআই আব্দুস সাত্তার জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com