বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা আইন-শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত শহরে দিনের বেলায় ট্রাক্টর চলাচল নিষিদ্ধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আইন-শৃংখলা কমিটির সভায় হবিগঞ্জ শহরে দিনের বেলায় ট্রাক্টর চলাচল নিষিদ্ধ এবং জেলার কোথাও করিমন, নসিমন ও ভটভটি না চালানোর সিদ্ধান্ত হয়েছে। একই সাথে অবশিষ্ট উপজেলা পরিষদ নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করা এবং অপরাধ প্রবনতা হ্রাস করার জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান। এডডিএম সুলতান আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার, ও হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ।
এছাড়া বাতাস দিয়ে মোটর সাইকলে চালানোর প্রযুক্তি আবিস্কারক হবিগঞ্জের নুরুজ্জামানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com