বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৮৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ যাত্রীবাহি বাস ও ইট বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রীমঙ্গলের ঢাকা সিলেট মহাসড়কের মতিগঞ্জ সখিনা সিএনজি পাম্প সংলগ্ন রাস্তায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ট্রাকের ড্রাইভার বাদশা মিয়া। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। পুুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী পর্যটকবাহী প্রেসিডেন্ট ট্রাভেল এর একটি যাত্রীবাহী বাসের সাথে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার বাদশা মিয়া (৪০) মারা যান। বাসের যাত্রীরা ঢাকার একটি বাইং হাউজের কর্মরত। ভ্রমন করার উদ্যোশে শ্রীমঙ্গলে এসেছিলেন। শ্রীমঙ্গল থেকে যাওয়ার পথে তারা এই দূর্ঘটনার শিকার হন।
এদিকে ঘটনার পরপর রাস্তার মাঝখানে ট্রাক ও বাস পড়ে থাকায় দীর্ঘ প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দুর-পাল্লার পরিবহনসহ অন্যান্য পরিবহনের যানবাহন আটকা পরে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ-কে এম নজরুল নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে যানচলাচল স্বাভাবিক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com