সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তৃণমূল মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে গ্রাম বাংলার মানুষের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাজ করছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলা। শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ হবে একটি আধুনিক ও দারিদ্রমুক্ত দেশ। তিনি আরো বলেন প্রতিটি গ্রামকে এক একটি নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। গ্রামের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গ্রামে কমিউনিটি ক্লিনিক হচ্ছে। অচিরেই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। গত শুক্রবার বিকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাঁশডর গ্রামবাসী আয়োজিত উন্মুক্ত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আইনগাঁও সড়কের মুখ হতে বাঁশডর দেবপাড়া পর্যন্ত দীর্ঘদিনের বেহাল রাস্তা জনসাধারণের দূর্ভোগ লাঘবে পাকাকরণের ঘোষণা দেন। মেম্বার আব্দুল করিম রাজা মিয়ার সভাপতিত্বে ও প্রবাসী সবুজ আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, আব্দুল মালিক, নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবীগঞ্জ উপজেলা মৎসজীবী লীগের সভাপতি কাউন্সিলর আব্দুস সালাম, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী আলহাজ্ব নজীর মিয়া, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com