সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারী কলেজ শাখার কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারী কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্র সমন্বয় ফোরাম হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি রিয়াজ আহমেদ পিয়াস ও সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এ কমিটি অনুমোদন করেন।
এ উপলক্ষে গতকাল সকালে বৃন্দাবন সরকারী কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মোঃ খলিলুর রহমান রুবেল এর সভাপতিত্বে ও বাঁধন চন্দ্র গোপের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম তত্ত্বাবধায়ক কমিটির সদস্য মন্ডলীর প্রধান শেখ সুলতান মোঃ কাওসার। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সদস্য সজীব চন্দ্র গোপ, হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম জেলা কমিটির সভাপতি রিয়াজ আহমেদ পিয়াস, সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান। আলোচনা সভা শেষে মোঃ খলিলুর রহমান রুবেলকে সভাপতি, বাঁধন চন্দ্র গোপকে সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদীকে সাংগঠনিক সম্পাদক করে হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম বৃন্দাবন সরকারী কলেজ শাখার পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহসভাপতি যথাক্রমে মোঃ সাইফুর রহমান, মোঃ মোসাইদ মিয়া, হাফিজুর রহমান আবদাল, যুগ্ম সাধারণ সম্পাদক পুণক মোদক, আরিফুল ইসলাম, মহিবুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জসীম, আবিদুর রহমান রাকিব, ফয়েজ আহমেদ, সিয়াম উল ছুরত প্রিন্স, প্রচার সম্পাদক আদনান বিন আনোয়ার, অর্থ সম্পাদক হাফিজুর রহমান সানি, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাগর কান্তি দেব, সাংস্কৃতিক সম্পাদক সাকিব আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়ছল আহমেদ, ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাসেল, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশিক আহমেদ। কার্যনির্বাহী সদস্য এহসানুল হক, মোঃ আবু জাফর, আজহারুল ইসলাম খোকন, মোঃ কামরুল হাসান, মোঃ রুহেল আহমেদ, আব্দুল্লাহ অনিক। সম্মানিত সদস্য দ্বীপ দে, হরিমোহন দাস, মোঃ জাহিদ হাসান, মোঃ কিবরিয়া, অনিক সরকার, শেখ রাসেল, আবিদুর রহমান সুমন, মোঃ সোহান, মোঃ সেলিম আহমেদ, মোঃ মোস্তাফিজুর রহমান ফারুক, অপূর্ব সুত্রধর, মোঃ হাবিব উল্লাহ, বিদ্যুৎ চন্দ্র শীল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com