শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচং উপজেলা ছাত্রলীগের দুই কমিটির কার্যক্রম স্থগিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা ছাত্রলীগের নবগঠিত দুই কমিটির কার্যক্রম স্থগিত করেছে জেলা কমিটি। গতকাল রাতে এর সত্যতা নিশ্চিত করেন নব-গঠিত হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান। উল্লেখ্য, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এ জেড এম উজ্জলকে সভাপিত ও রিপন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি অনুমোদন দেন।
এর পর পরই কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ উদ্দিন সুজন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক বানিয়াচং উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা রাজিব চৌধুরী স্বাক্ষরিত পত্রে নাঈম হাসান পুলকে আহ্বায়ক, তোফায়েল আহমেদ তোফা, কাউসার আহমেদ সিহাব, রফিকুল ইসলাম মাসুদ, নোয়াজ আলম রাজু এবং সাইফুল ইসলাম টিপুকে যুগ্ম আহ্বায়ক করে আরেকটি আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ঐক্যের রাজনীতি করে। নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতেই বানিয়াচং উপজেলা ছাত্রলীগের নব-গঠিত দুটি কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com