বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে বোনকে বিয়ে করার কথা বলায় স্কুল ছাত্রকে লিঙ্গ কেটে হত্যা ॥ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বোনকে বিয়ে করার কথা বলায় চতুর্থ শ্রেনীর ছাত্রকে লিঙ্গ কেটে হত্যার দায় স্বীকার করেছ শামীম মিয়া (১৮) নামের এক যুবক। ১৬৪ ধারায় হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দেয় ওই যুবক। সোমবার (১২ ফেব্র“য়ারী) রাত ৮টায় জবানবন্দি দিয়েছে ঘাতক। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাহুবল সার্কেলের এএসপি মোঃ নাজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক শামীম মিয়ার বোনকে ডিষ্টার্ব ও বিয়ের কথা বলায় ক্ষিপ্ত হয়ে সে তার লিঙ্গ কেটে হত্যা করে। ঘাতক শামীম উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খুজারগাও গ্রামের আমির আলীর ছেলে। নিহত স্কুল ছাত্র একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাবিব মিয়া (১২)। সে স্থানীয় বিহারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল হান্নান বাদী হয়ে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
গতকাল বাহুবল সার্কেলের এএসপি নাজিম উদ্দিন, ওসি মাসুক আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত খোঁজারগাঁও গ্রামের শামীম মিয়া (১৮), শাহজাহান (১২) ও জুয়েল মিয়া (১২) গ্রেফতার করে। তন্মধ্যে শামীম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। প্রসঙ্গত, গত শনিবার বিকালে বানিয়াগাও মাদ্রসায় তাফসির মাহফিল শুনতে যান নিহত হাবিব সহ তার তিন বন্ধু। এক পর্যায়ে তাকে রাতের আধারে তার লিঙ্গ কেটে হত্যা করা হয়। পরদিন রোববার সকাল সাড়ে ১০টায় বানিয়াগাও বন থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বন্ধু সহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করায় শামীম মিয়া নামের এক যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com