সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সকল ইউনিয়ন পরিষদে নিয়মিত আইনশৃঙ্খলা কমিটির সভা আহবানের তাগিদ দিয়েছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ইউনিয়নে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা কমিটির সভা আয়োজনের তাগিদ দিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই তাগিদ দেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আগামী মাস থেকে নিয়মিতভাবে এই সভা আয়োজন করবেন বলে জানান।
সভায় এডভোকেট মোঃ আবু জাাহির এমপি আরো বলেন, সকল ধরণের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনপ্রতিনধিদেরও কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়াও গ্রাম্য দাঙ্গা প্রতিরোধে পুলিশকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, গ্রাম্য দাঙ্গা প্রতিরোধে সকল জনপ্রতিনিধিকে নিরপেক্ষ থাকতে হবে। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারেও সকলকে নজর রাখতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে আইন অমান্য করে মোটর সাইকেল চালকদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণসহ দিনের বেলা যাতে ট্রাক্টর-ট্রাক প্রবেশ করে শহরে যানজট সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, ট্রাািফক ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, মোঃ মুখলিছ মিয়া, হোসাইন মোঃ আদিল জজ মিয়া, ফরহাদ আহমেদ আব্বাস, এনামুল হক শেখ কামাল, মোঃ আনু মিয়া, বুলবুল খান, ভাদৈ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষিকা আনজুমান আরা খাতুনসহ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com