মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বীর প্রতীক এমআর সাদী মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বীর প্রতীক এমআর সাদী মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর প্রতীক এমআর সাদী মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী মঈনুল আমীন বুলবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেজর (অবঃ) সুরঞ্জন দাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ম্যানচেষ্টার এর প্রেসিডেন্ট আবুল নাছের ওহাব, বাংলাদেশ এসোসিয়েশন ভার্সোলোনা ইপ্রিন শাহজালাল জামে মসজিদ এর সভাপতি সুরুজ্জামান জামান, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি ছুরুক মিয়া, গ্রেটার ম্যানচেষ্টার মৌলভীবাজার এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ, সজিবুল হক চৌধুরী, প্রবাসী শাহীন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলী আহমদে মুসা, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, গৌতম দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্মদীপ দাশ রাজু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com