শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবিতে বানিয়াচং ছাত্রলীগের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সদ্য অনুমোদনপ্রাপ্ত আহবায়ক কমিটি। গতকাল রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৪নং ইউনিয়ন পরিষদ মাঠে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হালিম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হাছান শাহীন, জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রায়হান মিয়া, উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত আহবায়ক নাঈম হাসান পুলক, যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ তোফা, কাউসার আহমেদ সিহাব, রফিকুল ইসলাম মাসুদ, শাহ নোয়াজ আলম রাজু এবং সাইফুল ইসলাম টিপু, জনাব আলী কলেজ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের সদস্য আবু সাহেদ, মোজাক্কির মিয়া, ইমদাদুল হক মাসুম, আওলাদ হোসেন বাবু ও সেজু আহমেদসহ সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা এতিমের টাকা আত্মসাত মামলায় তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান তারা। অন্যথায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com