বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রবাসী নজীর মিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষানুরাগী, নাদামপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ নজীর মিয়া। গতকাল সোমবার দুপুরে বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাউসা পয়েন্ট সংলগ্ন মাদারল্যান্ড আইডিয়াল স্কুল পরিদর্শন করেন। নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আজকের কোমলমতি শিশুরাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার নৈতিক দায়িত্ব শিক্ষক’সহ আমাদের সকলের। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সাফল্য দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনি টিফিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রুমি আক্তার, দৈনিক হবিগঞ্জ সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার আলী হাছান লিটন, বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি মনসুর চৌধুরী, বিশিষ্ঠ মুরুব্বি সুন্দর মিয়া, আওয়ামী লীগ নেতা বিলাল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com