শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের পরিচিতি সভা ও আনন্দ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মুরাদপুর বাজার প্রাঙ্গণে এ পরিচিতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় ১৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাশেম চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুজাম্মিল হোসেন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেন আহমেদ ঠাকুর, আলিফ সোবহান চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, সহ-সভাপতি মহন চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, শফিক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু চৌধুরী, সাজিম উদ্দিন, রফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বাধীন চৌধুরী, মোঃ বিলাল আহমেদ, মিজানুর রহমান মিজান প্রমুখ। আনন্দ মিছিল শেষে পরিচিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটিকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যে কোন ধরণের কর্মকান্ডে জোরালো ভূমিকা পালন করতে হবে। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিচিতি সভা ও আনন্দ মিছিল শেষে নব-গঠিত কমিটির সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ আওয়ামীলীগের সকল কর্মসূচিতে থেকে অগ্রণী ভুমিকা পালন করার এবং ছাত্রলীগকে সু-সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com