রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

খালেদা জিয়ার রায় ঘিরে সহিংসতা ৩ উপজেলায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার রায়কে ঘিরে সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও বানিয়াচং থানা পুলিশ মোট ৭জনকে গ্রেফতার করেছে। তন্মধ্যে মাধবপুরে ২, বানিয়াচংয়ে ২ ও শায়েস্তাগঞ্জে ৩জন।
গ্রেফতারকৃতরা হলেন, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ইটাখোলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরাফাত বাবুল (৩০) ও একই ইউনিয়নের যুবদল নেতা গোয়াছপুর গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে মিজান মিয়া (৩০)। বানিয়াচংয়ের যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন, দৌলতপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা মৃত চান্দ আলী মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪৩) ও বানিয়াচং সদরের দেশমূখ্যপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলেন তরুণ প্রজন্ম দলের সহ-সভাপতি ছাইদুর রহমান।
শায়েস্তাগঞ্জে গ্রেফতারকৃতরা হলেন, শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লোঞ্জাপড়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে আলী আকবর শিপন (৩২), সুদিয়াখলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে ছাত্রদল কর্মী সালমান (১৮) ও পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে ছাত্রদল কর্মী মুমিন মিয়া (২২)।
শুক্র ও গতকাল শনিবার বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্র উল্লেখিত ৭জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com