রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আতাউর রহমান সেলিম-এর বিরুদ্ধে মিথ্যা জিডি প্রত্যাহারের দাবিতে ইউ. এ.ই কেন্দ্রীয় যুবলীগের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম এর বিরুদ্ধে যড়যন্ত্র মুলক মিথ্যা জিডি প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত কক্সবাজার প্রবাসী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং চকরিয়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুছা, ইউ.এ.ই কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, ক্রিড়া সম্পাদক মোহাম্মদ মামুন, সারজাহ যুবলীগের সভাপতি এনামুল হক, আবুধাবী যুবলীগের সভাপতি বশির ভূঁইয়া, দুবাই আল আবির যুবলীগের সভাপতি এবং দুবাই যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক জাহেদুল করিম, ফুজিরা যুবলীগের সভাপতি ফরিদুল আলম, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, আজমান যুবলীগের আহ্বায়ক মোরশেদুল কাদের মুন্না, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ রঙ্গোসহ হবিগঞ্জ জেলার আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা, আতাউর রহমান সেলিম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা জিডি প্রত্যাহার করার জোর দাবী জানান এবং তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হবিগঞ্জ জেলার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com