শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গ্রেটার মানচেষ্টার হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৪০ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ যুক্তরাজ্য রচডেল হবিগঞ্জ প্রবাসী কর্তৃক আয়োজিত “গ্রেটার মানচেষ্টার হবিগঞ্জ ডিষ্টিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের” নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ৩১ জানুয়ারী বুধবার স্থানীয় রচডেল বাংলাদেশ এসোসিয়েশন ও কমিউনিটি প্রজেক্ট (বি,এ,সি,পি) হলে। হবিগঞ্জের প্রবীণ মুরুব্বি আল-আমিন মসজিদের ইমাম মাওলানা আব্দুস সুবহানের সভাপতিত্বে ও মোহাম্মাদ মিলাদুর রহমান এর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রচডেল জালালিয়া মসজিদের সম্মানিত প্রধান ইমাম মাওলানা মোঃ সাজাহান চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি গাউসুল ইমাম চৌধুরী সুজন,  মোঃ আরোছ মিয়া, কাউন্সিলর সৈয়দ আলী আহমেদ ও মাওলানা সাজাহান চৌধুরী। বক্তব্য রাখেন মোঃ আব্দাল মিয়া, মোঃ মনোহর আলী, মোঃ আব্দুল আহাদ, মোঃ শামীম তালুকদার,  মির্জা মোঃ আছকির বেগ,  মোঃ আরোছ মিয়া, সৈয়দ আলী আহমেদ, বি,এ,সি,পির চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান, আব্দুল মতিন, ফারুক মিয়া, সৈয়দ আবু আব্দুললা প্রমুখ। সভায় উপস্থিত রচডেল কমিউনিটি ব্যাক্তিত্ব মোঃ সুহেল মিয়া, মোঃ আব্দুল বাছিত, মোঃ বসির আহমেদ, চ্যানেল আই প্রতিনিধি মোঃ বদরুল আহমেদ, মোঃ মহসিন আহমেদ,  মোঃ সাহজাহান সুমন, মোঃ ছদরুল ইসলাম, হাজী মোঃ আব্দর রব, মোঃ আবু বকর, মোঃ সেলিম উদ্দিন, মোঃ আনহার মিয়া, মোঃ হোসাইন আহমেদ,  মোঃ ফারুক আলী,  মোঃ গজমবর আলী,  মোঃ মাসুদ আহমেদ,  মোঃ টিপু আহমেদ প্রমূখ।
সভাপতির বক্তৃতায় বলেন, হবিগঞ্জের আর্তমানবতার কল্যাণে গঠিত সংগঠনটি সুদূর প্রসারী করার জন্য গ্রেটার মানচেষ্টারের বিভিন্ন টাউনে মতবিনিময় সভা করে সকলকে অবহিত করবেন এবং আগামীতে যুক্তরাজ্যে হবিগঞ্জ প্রবাসীদের নিয়ে বৃহত আকারে মিলন মেলা করবেন বলে সকলকে অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com