মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাট থেকে মাদক বিক্রেতা গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের চানপুর বাজার এলাকায় আলা উদ্দিন (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আলা উদ্দিন মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের আমির উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গত শুক্রবার গভীররাতে আলা উদ্দিন ওই এলাকায় ইয়াবা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আলা উদ্দিনকে গ্রেফতার করে। পুলিশ বাদি হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com