সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

গুলশান থেকে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৭৯৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে রাত সাড়ে ৮টার দিকে বের হয়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। পথিমধ্যে তাকে আটক করে পুলিশ। গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত কর্মকর্তা এম আমিনুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। আগামী ৮ ফেব্র“য়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের রায় ঘোষণা করার দিন ধার্য রয়েছে। রায়কে কেন্দ্র করে এই আটকের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com