বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সিলেটে আগমন উপলক্ষে হবিগঞ্জে যুবলীগের প্রচার মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে আগমন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরে এক প্রচার মিছিল বের করে হবিগঞ্জ জেলা যুবলীগ। জেলা যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান সেলিমের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে বেবীস্ট্যান্ড মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। সংক্ষিপ্ত পথসভায় সভাপতির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, দেশরতœ শেখ হাসিনা সিলেটে আগমনের মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে অসংখ্য প্রকল্পের কাজ। প্রধানমন্ত্রীর এই সফরটি সিলেট বিভাগের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে হবিগঞ্জ জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দকে অংশ নেয়ার আহবান জানান তিনি। পথসভায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ সভাপতি স্বজল রায়, শওকত আকবর সোহেল, আব্দুর রউফ মাসুক ও ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহ আলম সিদ্দিকী, এমএ হাকিম, ডাঃ পিন্টু আচার্য্য, বিপুল রায়, সোহেল আফজাল, ধ্র“বজ্যোতি দাশ টিটু, শাহ আলম, সোহেল রানা, আব্দুর রকিব রনি, মোঃ ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, জুয়েলুর রহমানসহ ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com