শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ভাটি অঞ্চলের জলাবদ্ধতা দুর করে কৃষক রক্ষার দাবীতে ভাটি বাংলা জাতীয়তাবাদী ফোরামের মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভাটি অঞ্চলের জলাবদ্ধতা দুর করে কৃষক রক্ষার দাবীতে ভাটি বাংলা জাতীয়তাবাদী ফোরামের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডাঃ সাখাওয়াত হাসান জীবনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডঃ ফজলুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) সৈয়দ এমরান সালেহ ফ্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, সুনামগঞ্জ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হক, মোঃ মুনাজ্জির হোসেন সুজন, আব্দুল বারী, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম মিজান, মিয়া মোঃ সোহেল, ফয়সল আহমেদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন-অবিলম্বে ভাটি অঞ্চলের জলাবদ্ধতা দুর করা না হলে বোরো ফসল উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পাবে। এতে তীব্র খাদ্র সংকট দেখা দেবে। তিনি বলেন, গত বছর উজানের পানির ঢলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষকরা সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে আবার জলাবদ্ধতার কারণে ধানের চরা রোপন করা যাচ্ছে না। তিনি ভাটি অঞ্চলে জলাবদ্ধতার জন্য বর্তমান সরকারের ভ্রান্তনীতি ও অপরিকল্পিত ভাবে রাস্তা নির্মাণের কথা উল্লেখ করে বলেন, উন্নয়ন নয় লুটপাটের নামে ক্ষমতাসিনদের পকেট করার জন্য বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, জনগণের প্রকৃত সরকারই পারে দেশের সমস্যা সমাধাণ করতে। আর জনগনের সরকার কাযেম করতে প্রয়োজন নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক নির্বাচন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com