বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮
  • ৪৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের আব্দুল হান্নান (৩০) নামের যুবক গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত রয়মান আলীর ছেলে আব্দুল হান্নান মঙ্গলবার সকালে নবীগঞ্জ বাজার থেকে খরচ সদাই করে বাড়িতে ফিরে নিজ কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকে। দুপুর বেলা তাঁর স্ত্রী পারভীন আক্তার হাকডাক করেও কোন সাড়া শব্দ না পেয়ে পাশের ঝানালার ফাকঁ দিয়ে তাকে ঝুলন্ত দেখতে পান। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের ছুরতহাল তৈরী করেন। সে ঘরের ভেতরে ডিসের তার দিয়ে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে আত্মহত্যার কারন জানা যায় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com