রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ৬ লক্ষাধিক টাকার কাঠ জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৫২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চোরাকারবারীদের কবল থেকে ৬ লক্ষাধিক টাকা মূল্যের চোরাই কাঠ জব্দ করেছে বনবিভাগ। জব্দ করা কাঠের পরিমাণ ১ হাজার ১৩৬ সিএফটি। গতকাল সোমবার সকালে মাধবপুর উপজেলার সুরমা ও বৈকণ্ঠপুর চা বাগান থেকে এই পরিমাণ কাঠ জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাঠ চোরাকারবারীরা ওই দুইটি বাগান থেকে বিভিন্ন জাতের গাছ কেটে পাচার করছিল। এ খবর পেয়ে বনবিভাগের লোকজন অভিযান চালায়। রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১ হাজার ১৩৬ সিএফটি চোরাই কাঠ জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে গেছে।
রঘুনন্দন রেঞ্জের সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত কাঠের মূল্য ৬ লক্ষাধিক টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com