বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কাশিপুরে দু’দলের সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের দু’দলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। নিহত যুবকের নাম স্বপন মিয়া (২৫)। তিনি চানপুর গ্রামের ছুরত আলীর পুত্র। গতকাল রোববার সকাল ৭টার দিকে হাওরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে ক্ষেতের আইল কাটা নিয়ে একই গ্রামের সুলতান উল্লা ও সালামত মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে বাড়ির পাশে হাওরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষে স্বপন মিয়াসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত স্বপন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে স্বপন মিয়া মারা যান। নিহত স্বপন মিয়া সুলতান উল্লার পক্ষের বলে জানা গেছে। এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com