বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

প্রেসক্লাবের সেক্রেটারী রাসেল চৌধুরীর মায়ের সুস্থতা কামনায় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী’র মাতা বদরুন নাহারের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ আসর শহরের সওদাগর জামে মসজিদে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সহ-সভাপতি আবদুল বারিক চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, কোষাধ্যক্ষ এস এম সুরুজ আলী, সদস্য সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তা, আব্দুল হালীম, শাকিল চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মুলল্লিরা। মিলাদ মাহফিল পরিচালনা করেন সওদাগর জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আজহারুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com