বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পরকিয়ার সন্দেহে গৃহ শিক্ষককে নির্যাতন ॥ নির্যাতনকারী রিপন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
  • ৭০৩ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় দি রাইজিং সান কিল্ডার গার্টেনের সহকারী শিক্ষক আনহার মিয়া গুরুতর আহত হয়েছে। গতকাল সন্ধ্যায় কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে রাতে নির্যাতনকারী রিপন মিয়াকে আটক করা হয়েছে। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য রিপন মিয়াকে নিয়ে আসা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কুর্শি ইউনিয়নের উল্লেখিত গ্রামের রিপন মিয়া কয়েকদিন পূর্বে একই বিদ্যালয়ে অধ্যয়নরত তার শিশু পুত্র নার্সারী শ্রেনীর শিক্ষার্থী আরিফকে পড়ানোর জন্য নিয়োগ দেন। এদিকে রিপন মিয়ার স্ত্রীর সাথে পরকিয়ার সন্দেহে গতকাল সন্ধ্যায় শিক্ষক আনহার মিয়াকে বাড়িতে মারধর করা হয়। এ সময় শিক্ষকের আর্তচিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে গেলেও শিক্ষক আনহার মিয়াকে উদ্ধার করতে পারেন নি। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, পুলিশের জিজ্ঞাসাবাদে মহিলা পরকিয়া সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছে। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে।
উল্লেখ্য, জগন্নাথপুর থানার শমসু মিয়ার পুত্র শিক্ষক আনহার মিয়া গোপলার বাজারস্থ দি সানরাইজ কিল্ডারগার্টেন কর্মরত। তিনি ওই এলাকার জালালসাপ গ্রামের হাজী সোবহান মিয়ার বাড়ীতে দীর্ঘ ৮বছর ধরে লজিং মাষ্টার হিসেবে নিয়োজিত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com