বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিজামপুরের কালকারচক গ্রামে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কালকারচক গ্রামে জান্নাতুল নাইম (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে তার নিজ কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের সৌদি প্রবাসি ইব্রাহিম মিয়ার কন্যা এবং দরিয়াপুর দাখিল মাদ্রাসার ৯বম শ্রেণির ছাত্রী। জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে কোচিং শেষে বাড়ি ফিরে আসে। এ সময় বাড়িতে খেলাধূলা করার সময় তার মা তাকে বকুনি দিলে সে অভিমান করে ঘরের ভেতর গিয়ে দরজা বন্ধ করে রাখে। এক পর্যায়ে দেখা যায় গলায় ফাঁস লাগানো। দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে দুপুর ১২টার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই ছাত্রীর লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সূত্র জানায়, জান্নাতুল ছোট বেলা থেকেই মৌলভীবাজার জেলার রাজনগর থানার রাজনগর গ্রামে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। ১৫ দিন আগে তার পিতা দেশে এসে তাকে বাড়ি নিয়ে আসেন এবং দরিয়াপুর দাখিল মাদ্রাসায় ভর্তি করেন। এ ব্যাপারে সদর ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com