বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং-হবিগঞ্জ সড়কেমাইক্রো-জীপগাড়ীর মুখোমুখিসংঘর্ষে নিহত ১ ॥ আহত ১৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ৯৫৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কে মাইক্রো ও জীপগাড়ীর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৮ টায় বানিয়াচং সড়কের রতœা বাজার সংলগ্ন এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি মাইক্রো (ঢাকা মেট্টো-চ-৫১১১৬৯) উল্লেখিত স্থানে আসামাত্র বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি জীপগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে লেগে মাইক্রোটি পাশ্ববর্তী গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারাসই গ্রামের সাবান উল্বার ছেলে আব্দুল গণি (৪৫) নামের একজন যাত্রী মারা যায়। গুরুতর আহত জুয়েল নামে অপর এক যাত্রীকে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অন্যান্য আহতদের বানিয়াচং ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং থানার এসআই সম্র্রাট ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত গাড়ী উদ্ধার করে নিহত আব্দুল গণির লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com