বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ছাত্রীদের মধ্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ৬৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ছাত্রীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ২শ ৮৮ জন ছাত্রীকে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলার অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট সুফিয়া আকতার হেলেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারহানা মাইমুনা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রুকসানা পারভিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন পলাশ, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক তাছাদ্দুক আহম্মদ, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, নারী উন্নয়ন ফোরামের সদস্য আহমুদা বেগম, মিনারা খাতুন প্রমুখ। এছাড়া দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে স্যানিটেশন সামগ্রী ও সেলাই প্রশিক্ষনের সাটিফিকেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com