মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

গ্রাম্য দাঙ্গা রোধে জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি-আবু জাহির এমপি’র নির্দেশ

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আইন-শৃংখলা কমিটির উপদেষ্টা এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে হবিগঞ্জের আইন-শৃংখলা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। হবিগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে তাদের দৈনন্দিন কর্মকান্ড নির্বিঘেœ চালিয়ে যেতে পারছেন। কিন্তু কিছু দুস্কৃতিকারীরা সবসময় শান্তির জেলা হবিগঞ্জকে দেশবাসীর সামনে হেয় করতে আইন-শৃংখলা ব্যবস্থার অবনতি ঘটনোর পায়তারায় লিপ্ত থাকে। তাদের ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
গতকাল রবিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু আবু জাহির আরো বলেন, হবিগঞ্জে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় জনসাধারণের অংশগ্রহণই প্রমাণ করে বর্তমান সরকার সকল ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইন-শৃংখলা ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে।
এমপি আবু জাহির বলেন, বিএনপির নেতারা আইন-শৃংখলার ব্যাপারে প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করে। শুধু তাই নয়, দেশের মানুষ শান্তিতে থাকুক এটা তারা চায় না। এছাড়া শীতকালে হবিগঞ্জের হাওরাঞ্চলে গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা একটু বেড়ে যায়। গ্রাম্য দাঙ্গা রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে ব্যবস্থা নিতে তিনি পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ দেন।
এ সময় তিনি বলেন, কিছুদিনের মধ্যেই আমাদের ছেলে-মেয়েরা এসএসসি পরীক্ষায় অংশ নেবে। সেক্ষেত্রে জেলার বিভিন্ন স্থানে ওরস মোবারক ও মেলা-বান্নিসহ বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের ব্যবহার যাতে অতিরঞ্জিত না হয় সে ব্যাপারেও প্রশাসনকে সতর্ক থাকতে হবে। এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ শহরসহ জেলার সকল পৌরসভার দায়িত্ব শহরকে পরিস্কার রাখা। তাই নাগরিকদের সুবিধার্তে সকল পৌর কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য বলেন এমপি আবু জাহির।
তিনি আরো বলেন, সমাজে মাদক একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদকসেবীরাই ধীরে ধীরে চুরি-ডাকাতিসহ বড় ধরনের অপরাধের সাথে জড়িত হয়। তাই মাদক নির্মুলে পুলিশকে আরো কঠোর হতে হবে। জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়াসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি ও র‌্যাবের কর্মকর্তাসহ আইন-শৃংখলা কমিটির সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com