সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে ঝাকজমকপূর্ণভাবে সিএনজি সংগঠনের নির্বাচন সম্পন্ন ॥ ফয়েজ সভাপতি, আল আমীন সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ৬২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার ঝাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৭ পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিরন্দ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সভাপতি পদে ফয়েজ আহমদ (ছাতা) ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিন্দ্বন্দ্বি কাজল মিয়া (সিএনজি) পেয়েছেন ১৪৩ ও ছানু মিয়া চেয়ার) পেয়েছে ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আল আমীন (রিক্সা) ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি তাজ উদ্দিন (হারিকেন) ১১৬, জমসেদ মিয়া  (মোমবাতি) ৮২ ও সুমন মিয়া (কাপপ্লেইট) ৭৩ ভোট। আব্দুর রাজ্জাক (আনারস) ২৪০ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিন্দ্বন্দ্বি জুনাব আলী দেয়ালঘড়ি) ৮৬ ও আওলাদ হোসেন সুমন (তালা) পেয়েছেন ৮৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে আফজল হোসেন (গরুরগাড়ী) ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিন্দ্বন্দ্বি শিপন মিয়া (মই) ১৬৩ ও সবুর মিয়া (কলস) ৬৬ ভোট পেয়েছেন। আলী আহমদ বেলাল (মোরগ) ২১৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিন্দ্বন্দ্বি আশিকুল ইসলাম (মটর সাইকেল) পেয়েছেন ১৯০ ভোট। কোষাধ্যক্ষ পদে সামছুজ্জামান (মাছ) ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আল আমীন হিরন (ফুটবল) ১৮২ এবং শিপন মিয়া (টর্চলাইট) ৪১ ভোট। সদস্য পদে নির্বাচিতরা হলেন শাহেদ আলী (ঘোড়া) প্রাপ্ত ভোট ২৯৩, নজরুল ইসলাম (হাতপাখা) ২৫৫ ভোট, সুবিন মিয়া (হরিণ) ২৪৩ ভোট, রিপন মিয়া (উটপাখি) ১৭৯ ভোট এবং মোজাম্মেল হক সাজু (টিউবওয়েল) ১৭১ ভোট। নির্বাচনে ৫২৮ জন ভোটারের মধ্যে ৪৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল ভোট ৩৮টি। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নবীগঞ্জ আর্দশ প্রাইমারী স্কুলে ভোট গ্রহন অনুষ্টিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, সহকারী কমিশনার ছিলেন কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর জাকির হোসেন, প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন বড় শাকুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সহকারী প্রিজাইটিং অফিসার ছিলেন ভুবিরবাক প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ, পোলিং অফিসার ছিলেন এডঃ ফজলুল হক, মিন্টু চৌধুরী, বিলু মিয়া, আব্দুল মতিন, হাদিছ মিয়া। নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ, নবীগঞ্জ আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সর্বত্মক সহযোগিতা করেছেন। নির্বাচন চলাকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলম মোস্তাফা রফিক, সাবেক সভাপতি ও এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ, সাবেক সাধারণ সম্পাক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সম্পাদক এডঃ নির্মল ভট্রার্চ্যা রিংকু, দৈনিক বিজয়ের ধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা সিএনজি সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ বাবুল দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর আব্দুস ছালাম, লন্ডন প্রবাসী ও বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা, কাউন্সিলর রুকেয়া বেগম, মিনি বাস মালিক সমিতির সভাপতি হাফেজ নিয়ামুল হক, পৌর মৎস্যজীবি লীগের সভাপতি রফিক মেম্বার, পৌর স্বেচ্ছাসবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা মৎস্যজিবীলীগের সাধারণ সম্পাদ সুনুক মিয়া’সহ বিভিন্ন স্ট্যান্ডের সিএনজি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ ভোট গ্রহন অনুষ্ঠান পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com