বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৫ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে মাঠে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন। শীত মৌসুমের শুরুতেই গত কয়েকদিনের শৈত প্রবাহে অতিষ্ঠ হয়ে উঠে জনজীবন। আর এই হাড় কাপানো শীতের মাঝে গরম কাপড় হাতে পেয়ে আনন্দে ফিরে যান ছিন্নমূূল মানুষেরা।
কম্বল হাতে পেয়ে আশি উর্ধ্ব এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘‘ঠাণ্ডার মাঝে কম্বল পাইয়া আমরার খুব উপকার অইছে। অখন আরাম কইরা ঘুমাইতাম পারমু। আল্লাহ এমপি সাবের ভাল করুক।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ আলমগীর সোহাগসহ নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com