সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সারাদেশে সমান দামে ইন্টারনেট সুবিধা দিতে চাই-মোস্তফা জব্বার

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, সারাদেশে ইন্টারনেটের মূল্য এক হওয়া উচিত। দেশের সকল নাগরিক যাতে এক দামে ইন্টারনেট সুবিধা পায় সে বিষয়টি নিশ্চিত করতে চাই। শুক্রবার আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এগিয়ে যাওয়ার আরো চার বছর’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পাওয়াই এখন আমার চ্যালেঞ্জ। একইসাথে নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করাও একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি খাতের রফতানি ২৬ মিলিয়ন ডলার থেকে গত বছর ৮০০ মিলিয়ন ডলার হয়েছে। ২০১৮ সালে তা ১ বিলিয়ন ডলারে পৌছাবে। এবং আগামী ২০২১ সালে এ রফতানি ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com