শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে আহত ৪ ॥ সিলেট প্রেরন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রতিপক্ষের হামলায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহান আহমদ মুছা (২৩) সহ তার মা, ভাই বোন গুরুতর আহত হয়েছে। তাদেরকে আশংকাজনকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরতলীর সালামতপুর গ্রামে এ হামলার ঘটনা সংঘটিত হয়েছে। জানা যায়, নবীগঞ্জ পৌরসভার সালামতপুর গ্রামের খুর্শেদ মিয়া পুত্র নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহান আহমদ মুছা (২৩) ও তার ছোট ভাই মনসুর আহমদ (২০) এর সাথে তাদের চাচা ও ফুফুর বিরোধ চলে আসছিল।  গতকাল দুপুরে মুছা ও তার ভাই চাচাদের একটি মৎস্য খামার থেকে মাছ ধরার সময় বাক বিতন্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়ে মুছা মাটিতে লুটে পড়লে তাকে রক্ষায় মা শামসুন্নাহার (৫০), ছোট ভাই মনসুর আহমদ (২০) ছোট বোন তান্নি বেগম (১৭) এগিয়ে আসলে তারাও হামলায় গুরুতর আহত হয়। ধারালো অস্ত্রের আঘাতে মুছার মায়ের এক হাত প্রায় বিছিন্ন হবার পথে। মুছার ছোট বোন তান্নি ছাড়া তাদের সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি এস, এম আতাউর রহমান বলেন, আমরা হামলার খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com