শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮
  • ৫৪৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক-নছিমন এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের বাঁশপাতা রেস্টুরেন্টের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সবজি ব্যবসায়ীর নাম ইব্রাহিম মিয়া (১৮)। তিনি পুটিজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আব্দুস সহিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সবজি ব্যবসায়ী ইব্রাহিম মিয়া নছিমযোগে সবজি নিয়ে স্থানীয় দ্বিগাম্বর বাজারে যাচ্ছিলেন। নছিমনটি বাঁশপাতা রেস্টুরেন্টের সামনে পৌছুলে পিছন দিক থেকে সিলেটগামী একটি ট্রাক সজোরো ধাক্কা দেয়। এতে নছিমনটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম মিয়া। এ সময় নছিমন চালকও আহত হন।
এদিকে এ দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন মহাসড়ক অবরোধ করে। এসময় উভয় দিক থেকে আসা যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্তনা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় ১ ঘণ্টা পর যন চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com