শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮
  • ৪৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ১২ বছরের কিশোরী প্রেমিকাকে বিয়ের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে প্রেমিক। ধর্ষক প্রেমিকের নাম কাউছার মিয়া। সে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। পেশায় সে মাইক্রোচালক। গত বুধবার রাতে এনাতাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ভিকটিম কিশোরীর বাড়ি নবীগঞ্জের পৌর এলাকায়। ভিকটিম কিশোরী জানায়, প্রায় ৩/৪ মাস ধরে উপজেলা কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের আনোয়ার মিয়ার ছেলে মাইক্রো চালক কাউছার মিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল। কাউছার মিয়া প্রায়ই তাদের বাড়ির পাশে গিয়ে দেখা সাক্ষাত করতো। গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কাউছার মিয়া অজ্ঞাত আরো ২/৩ জনকে নিয়ে কিশোরীর সাথে সাক্ষাত করে তাকে বাড়িতে নিয়ে বিয়ে করবে বলে প্রলোভন দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এক পর্যায়ে লম্পট কাউছার কিশোরীকে তার বাড়িতে না নিয়ে বাড়ির সন্নিকটে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একাধিকবার ধর্ষণের ফলে কিশোরী অজ্ঞান হয়ে গেলে ধর্ষক কাউছার তাকে রাস্তায় ফেলে চম্পট দেয়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে কিশোরীর স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এদিকে ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী ধর্ষকদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com