বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ শচীন্দ্র কলেজে জলাশয়ে নাগ-নাগিনীর ডান্স আজমিরীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু চুনারুঘাটে চুরি করা গরু বিক্রি করতে গিয়ে জনতার হাতে যুবক আটক শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক

মন্দরী গ্রামে দমকা হাওয়ায় উড়ে গেল ১৪ বসত ঘর

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ৬৬০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে ১৪টি বসতঘর। শীত মৌসুমে এমন দমকা বাতাসে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক জানান, সন্ধ্যায় দমকা হাওয়ায় ওই এলাকার আধা পাকা ও কাঁচা ১৪টি বসতঘর উড়ে গেছে। পরে গ্রামের অদূরে কয়েকটি ঘরের টিন ও চালা খুঁজে পেলেও অধিকাংশ ঘরের কোনো হদিস পাওয়া যায়নি। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সিংহ জানান, উপজেলার সবচেয়ে প্রত্যন্ত এলাকা মন্দরী ইউনিয়ন। সেখানে সাইক্লোনের মতো কিছু একটা ঘটেছে খবর পেয়েছি। সকালে ওই গ্রামে যাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com