সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

দেওয়ান বাছিত ছিলেন নিঃস্বার্থ একজন সমাজসেবক-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮
  • ৬৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেওয়ান বাছিত স্পোর্টি ক্লাবের আয়োজনে কোর্ট আন্দর দ্বৈত ব্যাডমিন্টন গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ১ জানুয়ারী বিকেলে জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কোর্ট আন্দর গ্রামে অবস্থিত কোর্ট আন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
দেওয়ান বাছিত স্পোটিং ক্লাবের সভাপতি দেওয়ান সৈয়দ রব মুর্শেদ এর সভাপতিত্বে ও আব্দুর রেজ্জাকের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, আমেরিকার টুলেইন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রখ্যাত ফিজিওলজিস্ট ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন লিয়াকত।
বক্তব্য রাখেন, মুরুব্বী হাজী জিতু মিয়া, আমির খান চান খাঁ, শামীম আহমেদ, ফিরোজ খান, একেএম মীর জমীলুন্নবী ফয়সল, মেম্বার দরবেশ আলী, সাবেক মেম্বার মাসুদ রানা, আব্দুল্লাহ আল হোসেন রবিন, মহিদ তালুকদার প্রমুখ।
এ অনুষ্ঠানে এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, যায়যায় দিন জেলা প্রতিনিধি নুরুল হক কবির, প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, চ্যানেল এস সহকারী সিরাজুল ইসলাম জীবন, মোঃ মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুরসহ নানাস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, দেওয়ান আব্দুল বাছিত ছিলেন নিঃস্বার্থ সমাজসেবক, তাঁর স্মৃতিকে ধরে রাখতে হবে। তিনি (দেওয়ান আব্দুল বাছিত) মিরপুর ইউনিয়নে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। তৃণমূল জনগণ তাকে কোন দিন ভুলতে পারবে না।
অতিথিরা খেলার জার্সিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আলোচনা শেষে অতিথিরা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আপ্যায়ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com