বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে সিএনজি উল্টে নিহত ১ ॥ আহত ৪

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে যাত্রীবাহী সিএনজি উল্টে হাফেজ মোঃ মধু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টায় দিকে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর হতে চুনারুঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি চান্দপুর চা বাগান এলাকায় পৌছলে অটোরিক্সা (সিএনজি) ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই হাফেজ মোঃ মধু মিয়া নিহত হন। নিহত হাফেজ মোঃ মধু মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আঃ ওহাব মুন্সীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ যাত্রী। আহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের গোগাউড়া গ্রামের আঃ হামিদের ছেলে আলী মিয়া (৩০), মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের শ্যামল উরাং এর ছেলে শান্ত উরাং (২০) সহ চারজন আহত হয়েছে। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com